| শিরোনাম |
|
গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
|
![]() গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে তিনি আরও জানান, ফিলিস্তিন সমস্যার টেকসই সমাধান ছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণ সম্ভব নয়। ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম চুক্তি’র মাধ্যমে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এই চুক্তির ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরও আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চললেও, রিয়াদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে— ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। গাজায় যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যে সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, সৌদি আরবের এমন স্পষ্ট অবস্থান অঞ্চলীয় শান্তি প্রতিষ্ঠা ও ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র : আল জাজিরা। |