| শিরোনাম |
|
জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক :
|
![]() জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের : আসিফ মাহমুদ পোস্টে আসিফ মাহমুদ লেখেন, গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা। এরপর নিজের অভিজ্ঞতা স্মরণ করে যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লেখেন, ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না। স্ট্যাটাসে তিনি জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।তিনি আরও লেখেন, আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। স্ট্যাটাসে অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন? |