বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:১১ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
মুরাদনগরে গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় আটক ২
কুমিল্লা প্রতিনিধি
Published : Saturday, 5 July, 2025
মুরাদনগরে গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় আটক ২

মুরাদনগরে গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় আটক ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক ব্যবসার অভিযোগ এনে মা ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিনগত রাতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ এবং ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা মাহফুজ আরো জানান, ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৩টায় ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আকবপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। 

এর আগে গতকাল শুক্রবার বিকেলে তিনজনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে মরদেহ এলাকায় নিয়ে আসলেও কবর খোঁড়া ও জানাজার জন্য লোকজন পাওয়া যায়নি। পুলিশের সহযোগিতায় তিনটি মরদেহ দাফন করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। 

নিহত তিনজন হলেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকি (২৯)। এছাড়া পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮) গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com