সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৩৯ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 3 July, 2025
নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!

নেইমারের সই করা বল চুরি করে ১৭ বছরের জেল!

ব্রাজিলে নেইমারের স্বাক্ষর করা একটি ফুটবল চুরি করায় এক ভক্তকে ১৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

শুধু বল চুরি নয়, তার বিরুদ্ধে আনা হয়েছে আরও বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে যার মধ্যে আছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংস দাঙ্গায় অংশ নেওয়া ও সরকারি সম্পত্তি ধ্বংসের মতো অপরাধ।

ঘটনা কী হয়েছিল? ২০২৩ সালের ৮ জানুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় হাজার হাজার বিক্ষুব্ধ জনতা কংগ্রেস ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্ট ভবনে হামলা চালায়। এরা সবাই সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর সমর্থক ছিলেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যেই এই সহিংসতা ঘটে। এই দাঙ্গার সময় ৩৪ বছর বয়সী নেলসন রিবেইরো ফঁসো জুনিয়র কংগ্রেস ভবনে প্রবেশ করেন এবং সেখানে ডিসপ্লেতে থাকা নেইমারের স্বাক্ষরিত একটি বল চুরি করে নিয়ে যান।

স্থানীয় সময় গত সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট তাকে ১৭ বছর ৪ মাসের কারাদণ্ড দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়- তিনি শুধু বল চুরি করেননি বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী সহিংসতায় অংশ নিয়েছেন। আদালত বলেন, “এই কাজ ছিল গণতন্ত্রকে ভাঙার একটি হুমকি।”

অভিযুক্ত স্বীকার করেন, তিনি বলটি নিয়েছিলেন এবং পরে পুলিশকে ফিরিয়ে দেন। তার আইনজীবীরা দাবি করেন, বলটি নিরাপদ রাখতে নিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতিরা যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, এটি সরকারি মালিকানাধীন ও ঐতিহাসিকভাবে মূল্যবান বস্তু ছিল।

নেইমারের সই করা ওই বলটি সান্তোস ক্লাব থেকে উপহার হিসেবে কংগ্রেস ভবনে রাখা হয়েছিল। ২০২৩ সালের সহিংস ওই ঘটনার পর ৫০০ জনের বেশি মানুষকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com