বুধবার ২২ জুলাই ২০২৬ ২০:০৭:১০ পিএম
শিরোনাম অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় সেক্রেটারী গনি        ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর      
সালমানের বিগ বসে এবার অংশ নিচ্ছে ‘এআই পুতুল’
সংগৃহীত ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 3 July, 2025
সালমানের বিগ বসে এবার অংশ নিচ্ছে ‘এআই পুতুল’

সালমানের বিগ বসে এবার অংশ নিচ্ছে ‘এআই পুতুল’

সালমান খানের সঞ্চালনায় আসন্ন ‘বিগ বস ১৯’ ঘিরে দর্শকদের কৌতূহলের যেন শেষ নেই। প্রতিবারের মতো এবারও নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই জনপ্রিয় রিয়ালিটি শো। তবে এবারের চমক একেবারেই ব্যতিক্রম। প্রথমবারের মতো বিগ বসে রাখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট পুতুল, যার নাম ‘হাবুবু’।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতে তৈরি এই পুতুলটি এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার সেই আলোচিত রোবটকে দেখা যাবে বিগ বসের ঘরে, প্রতিযোগী হিসেবে।

‘হাবুবু’ কোনো সাধারণ পুতুল নয়। এটি এআই প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রোবট, যা সাতটি ভাষায় কথা বলতে পারে, যার মধ্যে হিন্দিও রয়েছে। মানুষের আবেগ-অনুভূতি অনুকরণ করতে পারার মতো ক্ষমতাও রয়েছে এর। এছাড়া, ঘরের নানা গৃহস্থালির কাজেও এটি পারদর্শী।

উজ্জ্বল চোখ, আরবীয় ঐতিহ্যবাহী পোশাক, ও প্রাণবন্ত মুখাবয়বের কারণে আরবে ‘হাবুবু’ অনেক আগেই আলোচিত হয়েছিল। এবার ভারতীয় দর্শকরাও বিগ বস ১৯-এ তার অনন্য উপস্থিতি দেখার সুযোগ পাবেন।

অন্যদিকে, শোয়ের অন্যান্য প্রতিযোগীদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সূত্র বলছে, সালমান খানের প্রাক্তন লুলিয়া ভান্তুর, টেলিভিশন অভিনেতা গৌরব খান্না এবং ইউটিউবার লক্ষ্য চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিগ বস ১৯ এবার কতটা ভিন্ন এবং প্রযুক্তি-নির্ভর অভিজ্ঞতা দেবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন। তবে ‘হাবুবু’-কে ঘিরে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে!


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com