রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪০ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 2 July, 2025
তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ

তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ

আসন্ন পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনও ধরনের ধারালো ও আঘাতকারী অস্ত্র বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স মোতাবেক এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম ১৪৪৭ হিজরি মোতাবেক ৬ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কেউ কেউ দা, ছোরা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে, যা জননিরাপত্তা ও ধর্মপ্রাণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়।

এছাড়াও আশুরার দিন পটকা ও আতশবাজি ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিপন্থি হওয়ায় এসব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
 
এই আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com