| শিরোনাম |
|
বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার
শেখ মো. সাজ্জাত আলী
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বাংলাদেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার মঙ্গলবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় ডিএমপি কমিশনার বলেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে আছে ছিনতাইকারী।’ আরেক প্রশ্নের জবাবে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’ ডিএমপি কমিশনার বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’ হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।’ |