মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৪২ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 17 June, 2025
বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে আজ সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৭ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com