| শিরোনাম |
|
পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশী যুবক!
পর্তুগাল প্রিতিনিধ:
|
![]() পর্তুগালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশী যুবক! পর্তুগাল সময় শুক্রবার সন্ধ্যায় ‘লিসবন শহরের আলমাদায় জামিলা মিনিমার্কাদো’তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলম নামের ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করার সময় বাধা দিলে মাহবুবুলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত উদ্ধার করে। হত্যাকাণ্ড ঘিরে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটিতে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমমেও এই হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠেছে। পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ এ ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। |