শুক্রবার ২২ মে ২০২৬ ০১:০৫:১২ এএম
শিরোনাম এবার শ্রীমঙ্গলের বসতঘরের সিলিংয়ে মিলল বিশাল অজগর        পিরোজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগমন দিবস উপলক্ষে দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত        গাজীপুর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম        কাঠালিয়ায় জনতার হাতে গণধোলাইয়ে চোরের মৃত্যু        মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার উপর হামলা        ঈদ সামনে, নড়াইলের পশুর হাটে উপচে পড়া ভিড়; চাহিদার চেয়ে বেশি প্রস্তুত কোরবানির পশু        রামিসার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন, অঝোরে কাঁদলেন চাচা       
মানসিক সমস্যায় ভুগছেন আপনি, যেসব লক্ষণে বুঝবেন
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 22 May, 2025
মানসিক সমস্যায় ভুগছেন আপনি, যেসব লক্ষণে বুঝবেন

মানসিক সমস্যায় ভুগছেন আপনি, যেসব লক্ষণে বুঝবেন

মানুষের মধ্যে একটি বিষয় নিয়ে এখনো সচেতনতার অভাব রয়েছে প্রচুর পরিমাণে। সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য। এর অন্যতম প্রধান কারণ অনেক সময় রোগী নিজেই বুঝতে পারেন না যে তিনি মানসিক রোগে আক্রান্ত। উদ্বেগ বা অ্যাংজাইটিও এমন একটি সমস্যা।

এই উদ্বেগেরও কিছু প্রচ্ছন্ন লক্ষণ থাকে, যা সহজে চোখে পড়ে না। 

মনোযোগে অসুবিধা

উদ্বেগের কারণে অনেক সময় আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। কোনো কাজ বা আলোচনায় মন বসাতে সমস্যা সৃষ্টি হয়। সহজে অন্যমনস্ক হয়ে যাওয়া বা কিছু মনে রাখতে না পারার মতো লক্ষণ দেখা যায়।

এটিকে অনেক সময় অমনোযোগিতা বা অন্য কোনো কারণে হচ্ছে বলে মনে করা হয়, কিন্তু এটি উদ্বেগের একটি প্রচ্ছন্ন লক্ষণও হতে পারে।

খিটখিটে মেজাজ

আমাদের মধ্যে অনেকেই সামান্য কারণেও অধৈর্য হয়ে পড়েন, যেকোনো বিষয়ে সহজে রেগে যান বা সবসময় মেজাজ খিটখিটে থাকে। এগুলোও উদ্বেগের একটি চাপা লক্ষণ হতে পারে। রোগী হয়তো বুঝতেও পারে না যে তার এই আচরণের মূলে উদ্বেগ কাজ করছে।

অনিদ্রা

ঘুমের সমস্যা উদ্বেগের একটি অতিসাধারণ লক্ষণ। তবে, অনেক সময় আপাতদৃষ্টিতে ঘুম এলেও ভেতরে কিছু গভীর সমস্যা থেকে যায়। রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, খুব ভোরে ঘুম ভেঙে যাওয়া, তারপর আর ঘুম না আসা, অথবা ঘুম থেকে ওঠার পরেও ক্লান্তি অনুভব করা ইত্যাদি মানসিক উদ্বেগের থেকেও হতে পারে। অনেক সময় রোগী মনে করে অন্য কোনো কারণে তার ঘুমের ব্যাঘাত ঘটছে, কিন্তু আসলে উদ্বেগের কারণে এমনটা হয়।

অকারণে শারীরিক অস্বস্তি

মানসিক উদ্বেগ শরীরের ওপর বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এর ফলে মাথা ব্যথা, পেটে অস্বস্তি, পেশিতে টান বা ব্যথা, ক্লান্তি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় এই শারীরিক সমস্যার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। এই ধরনের অস্থিরতাও প্রচ্ছন্ন উদ্বেগের বহিঃপ্রকাশ হতে পারে।

কিছু নির্দিষ্ট পরিস্থিতি বা স্থান এড়িয়ে যাওয়া

উদ্বেগে থাকা ব্যক্তিরা অনেক সময় নিজের অজান্তেই কিছু নির্দিষ্ট পরিস্থিতি বা স্থান এড়িয়ে যেতে চেষ্টা করেন। কারণ ওই স্থানে গেলে তাদের উদ্বেগ বেড়ে যায়। হয়তো তারা সরাসরি সেই উদ্বেগের কথা বলতে পারেন না বা বুঝতে পারেন না।

সূত্র : আজকাল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com