শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:২২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
‘১৭ বছর খাইনি, এখন খাব’—বলা বিএনপি নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 21 May, 2025
‘১৭ বছর খাইনি, এখন খাব’—বলা বিএনপি নেতা বহিষ্কার

‘১৭ বছর খাইনি, এখন খাব’—বলা বিএনপি নেতা বহিষ্কার

ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রুবেলকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য রাজশাহী মহানগরের অধীন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল আলমকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা বলেন, নাম টাইপে ভুল হতে পারে। ওটা রুবেল হবে। তবে মহানগর আহ্বায়কের সাথে কথা বলে কনফার্ম হতে পারেন।

তবে মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
এর আগে নওগাঁর বিএনপি নেতার সাথে রুবেলের কথোপকথনের ১০ মিনিটের ফোনালাপ ফাঁস হয়। রুবেল বলেন, ‘১৭ বছর খাইনি, এখন খাব।’ এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com