| শিরোনাম |
|
তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক
নিজস্ব প্রতিবেদক :
|
![]() তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক বুধবার (২১ মে) দুপুরে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি লেখেন, ‘গেজেট প্রকাশের পর পতিত ফ্যাসিবাদের অন্যতম শীর্ষ কর্তা অপসারিত মেয়র তাপসের পক্ষ নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা রায়ের বিরুদ্ধে আপিল করার চাপ প্রয়োগ করে নির্বাচন কমিশনে রীতিমত চিঠি লেখে। গেজেট প্রকাশের পর শপথ অনুষ্ঠান না করে এই ধরনের চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি দেখে আইন সম্বন্ধে যারা জানে তারা হতবাক ও চরম বিস্মিত হয়েছিলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। কোর্টের রায় কার্যকর করতে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।’ তিনি আরো বলেন, ‘তাপসের এই কাজটি করে না দিতে পেরে এখন তাপসের টাকা খেয়ে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করেছে একটি রাজনৈতিক দল। এই অভিযোগ কেউ তুললে কি ভুল বলা হবে?’ উল্লেখ্য, নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সামনে জড়ো হয়েছেন প্রায় তিন শতাধিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (২১ মে) দুপুর ১২টা থেকে ইসির সামনে জড়ো হন তারা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। |