বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:২৯ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
সাভারে প্রকাশ্য মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা
সাভার প্রতিনিধিঃ
Published : Tuesday, 20 May, 2025
সাভারে প্রকাশ্য মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা

সাভারে প্রকাশ্য মাথায় গুলি করে রং মিস্ত্রিকে হত্যা

সাভারের ব্যাংক কলোনী এলাকায় শাহীন (২৬) নামের এক পরিবহন রং মিস্ত্রীকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেন সংলগ্ন ব্যাংক কলোনি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত শাহীন সাভারের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে। তিনি রেডিওকলোনী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বরুনের গাড়ির গ্যারেজে রং মিস্ত্রী হিসাবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন।

প্রত্যক্ষদর্শীরা  জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি এ সাথে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছুদুর গেলেই সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া  বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছেন। নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকাীদের আইনের আওতায় আনা হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com