সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৪১ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
নৃত্যের তালে জাতির হৃদয় ছুঁয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জয়
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Monday, 19 May, 2025
নৃত্যের তালে জাতির হৃদয় ছুঁয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জয়

নৃত্যের তালে জাতির হৃদয় ছুঁয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জয়

একাধারে নৃত্যশিল্পী, আবৃত্তিকার ও অভিনয়শিল্পী—হোসাইন ইসলাম জয়। সদ্য অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪-এ রোভার স্কাউটস শাখায় উচ্চাঙ্গ নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে তাক লাগিয়েছেন হোসাইন ইসলাম জয়।


জয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামের থলিয়ারা কামাল মিয়ার ছেলে। তিনি অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে বর্তমানে অন্বেষা বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগে অধ্যয়নরত।


আলোকিত আইডিয়াল ওপেন স্কাউটস গ্রুপের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় নৃত্য পরিবেশনার মাধ্যমে বিচারকমণ্ডলী ও দর্শকদের মন জয় করেন। এই অর্জনের মাধ্যমে তিনি তার ঝুলিতে যুক্ত করলেন আরও একটি জাতীয় পুরস্কার।


এর আগেও জয় পেয়েছেন দুটি জাতীয় পুরস্কার। ২০২২ সালে ফার্স্ট ন্যাশনাল কালচারাল কম্পিটিশনে সৃজনশীল নৃত্যে দেশসেরা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন তিনি। পরে ২০২৩ সালে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে একক অভিনয়ে বিজয়ী হন।


সংস্কৃতিমনা এই শিক্ষার্থী বলেন, “পড়াশোনার পাশাপাশি আমি নাচ, থিয়েটার, আবৃত্তি ও সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি। ঢাকায় নিয়মিত নাচের তালিম নিচ্ছি। পাশাপাশি সোনালী সকাল আবৃত্তি সংগঠনের সঙ্গেও যুক্ত আছি। পড়ালেখার পাশাপাশি নাচটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই এবং ভবিষ্যতে দেশের জন্য একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com