মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৪২ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 18 May, 2025
স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও সন্তান এস আমরীন রাখীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রবিবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। 

এদিন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, আসামি নানক ও তার পরিবার দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশ পালিয়ে গেলে মামলা কার্যক্রম দীর্ঘায়িত ও ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

এর আগে গত ১৫ জানুয়ারি টেলিকম কম্পানির মাধ্যমে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলায় নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখীকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখী রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের দায়িত্বে থাকার সময় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকার সমমূল্যের ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ মার্কিন ডলার পাচার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ওই সময় জাহাঙ্গীর কবির নানক এমপি ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার প্রভাব খাটিয়ে মুদ্রা পাচারে তার স্ত্রী ও মেয়েকে সহযোগিতা করে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com