সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:৪৭ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ
খাজা আসিফ (ফাইল ছবি)
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

চাপের মুখে ফের হামলা চালাতে পারে ভারত: খাজা আসিফ

আভ্যন্তরীন চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তেমনটা হয় তাহলে পাকিস্তান শক্ত হাতে তার জবাব দেবে।

বুধবার (১৪ মে) পাকিস্তানি টেলিভিশন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদি হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, তাহলে এর জবাব পাকিস্তান কঠোরভাবেই দেবে।

তিনি আরও জানান, পাকিস্তান কোনো আন্তর্জাতিক চাপের কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতিম দেশগুলো আমাদের পাশে ছিল, তাই আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি।

আসিফ বলেন, পাকিস্তান চারদিন ধরে সংযম দেখিয়েছে, এই আশায় যে ভারত বাস্তববাদী আচরণ করবে। তিনি দাবি করেন, এই সংঘর্ষে আমাদের জয় শুধু সামরিক নয়, সাইবার যুদ্ধেও। আমাদের সাইবার অপারেশনে ভারতের ডিজিটাল পরিকাঠামো কার্যত অচল হয়ে পড়ে।

তিনি বলেন, পাকিস্তানকে যে বিশ্ব আগে গুরুত্ব দিত না, এখন তারা আমাদের সম্মানের চোখে দেখে। এবার আমরা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছি।

কাশ্মীর প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত প্রথমবারের মতো আলোচনার ইঙ্গিত দিয়েছে, যেটিকে পাকিস্তানের জন্য কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com