শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:৫৯ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
তান্ত্রিক নারীর কথায় ২ বছরের শিশুকে হত্যা করলেন মা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 15 May, 2025
তান্ত্রিক নারীর কথায় ২ বছরের শিশুকে হত্যা করলেন মা

তান্ত্রিক নারীর কথায় ২ বছরের শিশুকে হত্যা করলেন মা

ভারতের হরিয়ানার ফারিদাবাদে দুই বছরের এক শিশুকে হত্যার দায়ে তার মা ও এক নারী তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তান্ত্রিকের কথায় বিশ্বাস করে মা নিজেই নিজের শিশুকে খুন করেছেন বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার হওয়া মায়ের নাম মেঘা, তিনি সৈনিক কলোনির বাসিন্দা। তান্ত্রিক নারীর নাম মিতা ভাটিয়া, যিনি পশ্চিমবঙ্গের ভগতপুরের বাসিন্দা হলেও বর্তমানে ফারিদাবাদের সৈনিক কলোনিতে বসবাস করছেন।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, মিতা তান্ত্রিক চর্চা করেন এবং মেঘা নিয়মিত তার কাছে যেতেন। একপর্যায়ে মিতা তাকে বোঝান, মেঘার দুই বছরের ছেলেটি ‘জ্বিন’-এর সন্তান এবং এই সন্তান তাদের পুরো পরিবার ধ্বংস করে দেবে। এই ভয় দেখিয়ে শিশুটিকে মেরে ফেলার পরামর্শ দেন তিনি।

রবিবার সন্ধ্যায় মেঘা তার শিশুকে আগ্রা খালে ফেলে দেন।

পরে ডুবুরি দিয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয় এবং পোস্টমর্টেম শেষে বাবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তিনদিন পর মঙ্গলবার পুলিশ মেঘা ও মিতাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে মিতা জানিয়েছেন, তিনি ‘তন্ত্র-মন্ত্র বিদ্যা’তে বিশ্বাস করেন এবং ওই শিশুকে ‘জ্বিনের সন্তান’ বলেই দাবি করেছিলেন। মেঘাও পুলিশের কাছে স্বীকার করেছেন, তান্ত্রিকের কথা বিশ্বাস করেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর বিটিপি থানায় একটি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com