শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:৪৩ পিএম
শিরোনাম গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
ব্রাহ্মণবাড়িয়ায় দু-গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ১, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Wednesday, 14 May, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় দু-গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র, নিহত ১, আহত ১৫
সামাজিক আধিপত্য, জমি বিরোধ এবং মাদকের কুপ্রভাব—এই ত্রিমুখী উত্তেজনায় ভয়াবহ রূপ নিলো ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নের এক পুরনো গোষ্ঠীগত দ্বন্দ্ব।


বুধবার (১৪ মে) সকালে চান্দের ও সলিম গোষ্ঠীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


নিহত নিয়াজুল মিয়া চান্দের গোষ্ঠীর সদস্য ও তোতা মিয়ার পুত্র। ঘটনার সময় দেশীয় অস্ত্র, লাঠিসোটা, ইট-পাটকেল নিয়ে দু-গোষ্ঠী রণক্ষেত্র তৈরি করে পুরো এলাকায়। বাড়িঘরে হামলা-ভাঙচুর, চিৎকার ও আতঙ্কে বহু মানুষ ঘরবন্দি হয়ে পড়ে।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিনের জমি ও সামাজিক আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি নতুন মাত্রা যোগ করে এক যুবকের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ। গত সোমবার রাতে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন সকালেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে আহতদের ভর্তি করা হয়েছে। 


এলাকাবাসীরা জানান, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে শিশু-বৃদ্ধসহ অনেকেই নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হন। ঘটনার পরপরই সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, “দীর্ঘদিনের গোষ্ঠীগত দ্বন্দ্বের সঙ্গে স্থানীয় নেতৃত্বের ব্যর্থতা সংঘর্ষে ইন্ধন দিয়েছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ”বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com