রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:০৮ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Monday, 12 May, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৫ পালিত হয়েছে। 


রবিবার (১২ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী আয়োজন করা হয়।


আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট, জেলা ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোঃ আকতার হোসেন।


এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সানজিদা হক রুমকী, ডা. মোঃ শাহীনুর আলম ও ডা. গোপা পাল। সভায় সভাপতিত্ব করেন সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মমতাজ বেগম।


আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপসেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) শিরিয়া খানম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন, সিনিয়র স্টাফ নার্স মোসাঃ কোহিনূর বেগম, নাছিমা বেগম ও আজিজুন্নাহার দিপু।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতাল কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি আঃ মমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ নার্স নূর মোহাম্মদ।


বক্তারা বলেন, নার্সরা কেবল চাকরি করেন না, তারা সেবা দিয়ে জীবন বদলে দেন। হাসপাতালের অগণিত মুখের হাসির পেছনে থাকে তাদের নীরব অবদান।


বক্তারা নার্সদের নিঃস্বার্থ সেবার ভূয়সী প্রশংসা করেন এবং চিকিৎসা ব্যবস্থায় তাদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com