রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৪৫ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Monday, 12 May, 2025
সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

সীমান্তের প্রতিটি ইঞ্চিতে নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে তৎপর বিজিবি

দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন নিয়ে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন তুলনামূলকভাবে শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত অঞ্চল। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


জেলার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ৩১ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা টহল জোরদার করেছেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে চলছে টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।


শনিবার (১১ মে) সকালে সরেজমিনে আখাউড়ার ফকিরমোড়া ও আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, বিজিবির দলবদ্ধ টহল কার্যক্রম চলছে টানা। সীমান্তের ১৫০ গজের ভেতরে কাউকে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং স্থানীয়দের দেওয়া হয়েছে সতর্কতামূলক নির্দেশনা।


সীমান্তবর্তী গ্রামবাসীদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক সভাও করছে বিজিবি। স্থানীয়দের সহযোগিতায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।


কুড়িপাইকা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ বলেন, “দেশের অন্যান্য সীমান্তে পুশইনের খবর শুনে ভয় পেয়েছিলাম, তবে এখন সীমান্তে বিজিবির টহল অনেক বেড়েছে—আমরা নিরাপদ অনুভব করছি।”


বাউতলা গ্রামের আসিফ মিয়া জানান, “আমাদের সীমান্ত দিয়ে এখনো কোনো পুশইন হয়নি। তবে রাতের বেলা যেন চোরাচালান না হয়, সেই দিকে নজর আরও বাড়ানো দরকার।”


বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবুও সীমান্তে বিজিবির টহল আগের তুলনায় বহুগুণ বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান রোধেও আমরা সম্পূর্ণ তৎপর আছি।”


তিনি আরও বলেন, “সীমান্তবর্তী মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। যেকোনো সন্দেহজনক চলাফেরা দেখলে বিজিবিকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ করছি।”




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com