রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:২২ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 12 May, 2025
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। 

সোমবার সকাল ১০টা ৫৫ মিনিটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন তদন্ত সংস্থার কোর্ডিনেটর, তদন্ত কর্মকর্তাসহ তিনজন। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে সংস্থা।

গতকাল রবিবার ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছিল, আজ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে। 

গত ৯ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত‍্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ, অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগ শাসনামলের সাড়ে ১৫ বছরে গুম ও খুনের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার নামে মামলা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com