সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:০৮ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
কসবায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে, খাবার গেল এতিমখানায়
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Sunday, 11 May, 2025
কসবায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে, খাবার গেল এতিমখানায়

কসবায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিয়ে, খাবার গেল এতিমখানায়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ মে) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম বরযাত্রী আসার আগেই উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন এবং ছাত্রীর মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।


জানা যায়, ব্রাহ্মণগ্রামের নোয়াবাড়ি পাড়ার বাসিন্দা আনোয়ার মিয়ার মেয়ে স্থানীয় চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বিয়ে হচ্ছিল একই ইউনিয়নের কবির মিয়ার ছেলে তসলিম মিয়ার সঙ্গে। খবর পেয়ে ইউএনও ছামিউল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযান চালান এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন।


অভিযান শেষে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার স্থানীয় ব্রাহ্মণগ্রাম এতিমখানা ও সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার শিশুদের মাঝে বিতরণ করে খাওয়ানো হয়। এ ছাড়া ছাত্রীটি যাতে আগামীকাল থেকেই স্কুলে যায়, তা নিশ্চিত করতে এক শিক্ষকের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।


ইউএনও ছামিউল ইসলাম জানান, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। যারা বাল্যবিয়েতে উৎসাহ দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com