শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:২৬ পিএম
শিরোনাম মহম্মদপুরে জুয়া খেলার আসরে অভিযান, আটক ৬        সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি       
ফেনীতে সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ
ফেনী জেলা প্রতিনিধি:
Published : Sunday, 11 May, 2025
ফেনীতে সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ

ফেনীতে সাউথইস্ট ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ

দাগনভূঞা থানা পুলিশ অদ্য সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, সিলোনিয়া শাখার একজন কর্মকর্তাকে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক (৩৬), পিতা- মোঃ আব্দুল হক, সাং- পশ্চিম পাঠানগড়, পোঃ- পাঠানগড়, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনী, যিনি দাগনভুইয়া থানাধীন সিলোনীয়া বাজারস্থ সাউথ ইস্ট ব্যাংক পি.এল.সি সিলোনীয়া শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে উক্ত ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান (৪৭) কর্তৃক দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে দাগনভূঞা থানায় গত ০৬/০৫/২০২৫ইং তারিখে ৪০৯/৪২০ ধারায় মামলা (মামলা নং-০৪) রুজু করা হয়। অভিযোগ অনুযায়ী, মোঃ জিয়াউল হক সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকদের জমাকৃত অর্থ তছরুপ করে আত্মসাৎ করেছেন।

ব্যাংকের গ্রাহকের আমানতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মামলা রজু হওয়ার পর পুলিশ সুপার ফেনী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জনাব তছলিম হোসাইন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ, দাগনভূঞা থানা, ফেনীসহ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শৈবাল বড়ুয়া এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয় । আভিযানিক টিম ০৪ (চার) দিনে ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানা এলাকা থেকে আসামী মোঃ জিয়াউল হককে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্রুততার সাথে আসামী গ্রেফতার করায় ব্যাংক কতৃপক্ষ জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে। 

আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ধরনের আর্থিক প্রতারণার ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com