রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২:৪৬ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 10 May, 2025
মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান

মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, ‘ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’

এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি এবং নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’
এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী মোদি ও শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা ও নেতৃত্বকে সাধুবাদ জানাই, যারা শান্তির পথ বেছে নিয়েছেন।’

তিনি আরো বলেন, গত ৪৮ ঘণ্টা তিনি ও জে ডি ভ্যান্স শীর্ষস্থানীয় ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, যাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফও ছিলেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান সব সময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে!’

অন্যদিকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত ও পাকিস্তান—উভয়েই ‘স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ করবে’, যা কার্যকর হবে ভারতীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫টা থেকে।

তিনি আরো বলেন, ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) তার ভারতীয় সমকক্ষকে ফোন করেন এবং উভয় পক্ষই স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়।

এ ছাড়া দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই ডিজিএমও আবার আগামী সোমবার দুপুর ১২টার সময় কথা বলবেন বলেও জানান মিশ্রি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com