সোমবার ৯ মার্চ ২০২৬ ০৩:০৩:০২ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
আমি যদি ঘোষণা না-ও দিই, নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না : হাসনাত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 10 May, 2025
আমি যদি ঘোষণা না-ও দিই, নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না : হাসনাত

আমি যদি ঘোষণা না-ও দিই, নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যত ষড়যন্ত্র, বিভক্তি ও প্রেশার আসুক, কেউ আমাদের জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি কোনো ঘোষণা না-ও দিই, আপনাদের মনজিলে মকসুদ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘২০১৩ সালে যে শাহবাগ হয়েছে, ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছে, আমরা সে ফ্যাসিবাদের পতনধ্বনির শেষ পেরেক মারব। আমরা গত পরশু থেকে রাস্তায় রয়েছি। যেকোনো সময়ে অসুস্থ হতে পারি। কোনো ষড়যন্ত্রে পড়ে আমার মুখ থেকে যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বের হয়, তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের মত-পথ আলাদা হতে পারে, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা এক। আওয়ামী লীগের সময়ে যারা গুম, খুন হয়েছেন, আয়নাঘরে ছিলেন, তাদের জন্য আমরা এখানে বসেছি। যারা গুম হয়েছেন, আমরা হয়তো তাদের ফিরিয়ে দিতে পারব না। তবে আমরা এই বার্তা প্রতিষ্ঠা করব, নমরুদ ও ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারও সেভাবে পতন হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com