বুধবার ২২ জুলাই ২০২৬ ১৯:০৭:২৯ পিএম
শিরোনাম ঘরোয়া ক্রিকেটে ৫টি নতুন নিয়ম আনল ভারত       তালতলীর আলীর বন্দর এ.এম. মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি ভবনে রান্না ও বসবাসের অভিযোগ, সেশন ফির নামে অর্থ আদায় নীরব শিক্ষা কর্তৃপক্ষ       সাগরে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারটি ৩১ ঘণ্টাপর অন্যবোটের সহায়তায় ৬ জেলেসহ ফিরলেন ঘাটে        গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত       ২৬৩ তম অ/জ্ঞাত ভ/বঘুরে বৃদ্ধের বে/ওয়ারিশ লা/শ দাফন সম্পন্ন-        চলনবিলে চাষাবাদ নিশ্চিত করতে অবাঞ্ছিত কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ-এমপি আনুর       শ্রীলঙ্কার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’      
নবীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইউপি সদস্যসহ প্রাণ হারালেন ৩ জন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Saturday, 10 May, 2025
নবীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ইউপি সদস্যসহ প্রাণ হারালেন ৩ জন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ মে) রাতে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে নবীনগর-রাধিকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন—নবীনগরের শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল মিয়া (৪৭), এবং লাউরফতেহপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া সদরের কাউতুলী থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নবীনগরের দিকে যাওয়ার পথে কনিকাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ইউপি সদস্য বিল্লাল মিয়াকে ঢাকায় স্থানান্তর করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, “প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com