রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৩১ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 10 May, 2025
নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁয় প্রেমিকাকে না পেয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাগর হোসেন উপজেলার ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের মো. রহিদুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের বাবা মো. রহিদুল ইসলাম মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সাগর নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে রাতেই তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয় এবং জানা যায়—২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা সাগর পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহননের পথ বেছে নেয়। তার বড় চাচা আব্দুর রহিম ও প্রতিবেশীরাও ধারণা করছেন, এটি কোনো সাধারণ অভিমান নয়—পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারাই তার আত্মহত্যার প্রধান কারণ।
 তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, “আমার ছেলের সঙ্গে কখনো কোনো মতবিরোধ হয়নি। সে কারও সঙ্গে সম্পর্কে ছিল এমনটাও আমার জানা নেই।” ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরদিন শনিবার (১০ মে) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com