| শিরোনাম |
|
ছোট ছোট মিছিল নিয়ে গণজমায়েতে অংশ নিচ্ছে ছাত্র-জনতা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ছোট ছোট মিছিল নিয়ে গণজমায়েতে অংশ নিচ্ছে ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে গণজমায়েতে অংশ নিতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ইসলামী বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে আসছেন। সাধারণ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে এই গণজমায়েতে অংশ নিতে দেখা যায়। গণজমায়েতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। |