সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:২৬ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
সকাল থেকেই শাহবাগ ব্লকেড
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 10 May, 2025
সকাল থেকেই শাহবাগ ব্লকেড

সকাল থেকেই শাহবাগ ব্লকেড

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার বিকেল থেকে শাহবাগ ব্লকেড ও গণজমায়েত কর্মসূচি থাকলেও সকাল থেকেই শাহবাগ ব্লকেড করে রেখেছে ছাত্র-জনতা। 

শনিবার সকাল ১১টার শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, শাহবাগের চারপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। শাহবাগ মোড়ে শতাধিক ছাত্র-জনতা অবস্থান গ্রহণ করে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। 

এদিকে বিকেল ৩টায় তিন দফা দাবিতে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

পাশাপাশি একই সময়ে সারা দেশের জুলাই গণ-অভ্যুত্থানের স্পটসমূহেও গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়৷ 

তিন দফা দাবিগুলো হলো— আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে; জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com