বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২১:০১:৪৪ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে পিস্তল-বোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 8 May, 2025
আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে পিস্তল-বোমা উদ্ধার

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে পিস্তল-বোমা উদ্ধার

সাভারের আশুলিয়ার একটি মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এসব অস্ত্র কার কিংবা কে ফেলে রেখে গেছে এমন প্রশ্নের উত্তর মেলেনি।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকার একটি পরিত্যাক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র গুলো হলো- দুই রাউন্ড, একটি দেশীয় পিস্তল, ৫ টি হাতবোমা ও ২টি দেশিও রামদা। এসব অস্ত্র একটি স্কুল ব্যাগে করে রাখা হয়েছিল। 

পুলিশ জানায়, দুপুরে বেলাল হোসেন নামের এক ব্যাক্তি ওই বাউন্ডারির ভিতরে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বলেন, আশুলিয়ার রুপায়ন মাঠে বিল্লাল নামের এক ব্যাক্তি বাউন্ডারির ভিতরে পরিত্যাক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে থানায়খবর দেন। পরে ব্যাগটি থেকে ২ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, ২টি দেশিয় অস্ত্র রামদা ও ৫টি দেশীয় হাত বোমা উদ্ধার করা হয়।।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com