রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২:৪৪ পিএম
শিরোনাম ধানের শীষ মার্কার প্রচারণাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিপ্লব তালুকদার        মেঘনায় ধানের শীষের শেষ জনসভা গণজোয়ারে রূপ নেয়       মেঘনায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবন ধসে পড়ার আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা       লাইসেন্স ছাড়াই রাজশাহীতে এসিড আমদানি, ব্যবহার ও বিক্রয়ের গুরুতর অভিযোগ       যৌন হয়রানির তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নন জাহানারা, প্রশ্ন স্বচ্ছতা নিয়ে       বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাবনা বর্ণমালা কিন্ডারগার্টেন-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত       প্রাইম ব্যাংকের উদ্যোগে কুয়েটে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত      
সেনা নিরাপত্তায় পিএসএলের বিদেশি ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 8 May, 2025
সেনা নিরাপত্তায় পিএসএলের বিদেশি ক্রিকেটাররা

সেনা নিরাপত্তায় পিএসএলের বিদেশি ক্রিকেটাররা

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়রা দেশটিতে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার গভীর রাতে ভারতের বিমান হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তে পরিস্থিতি গুরুতর হওয়ায় বিদেশি খেলোয়াড়রা পিএসএল নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন।

পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, ‘বিদেশি খেলোয়াড়রা গত রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সাথে ডিনারে মিলিত হন।

তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশি খেলোয়াড়দের দেশ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে তারা পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন।’

পিসিবি আশাবাদী যে এই উত্তেজনা পিএসএল এর চলমান সিজনে কোনো প্রভাব ফেলবে না, ‘উভয় দেশের সীমান্তে (ভারত-পাকিস্তান) সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তবে আমরা আশা করছি না যে এটি পিএসএলকে প্রভাবিত করবে।

তবে যদি, আল্লাহ না করুন, পরিস্থিতি আরো খারাপ হয়, আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে একসঙ্গে বসব।’
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, তারা পিএসএলে অংশগ্রহণকারী তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে পিসিবি এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েক দিন পরিস্থিতি মূল্যায়ন করবে।

এছাড়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেটও নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং তাদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা প্রদান করছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com