সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:৩৩ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
বাংলাদেশের জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন সামিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 8 May, 2025
বাংলাদেশের জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন সামিত

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামতে মুখিয়ে আছেন সামিত

সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি শুধু বাংলাদেশের জার্সি গায়ে ম্যাচে নামার। সামিত সোমের খেলা দেখার অপেক্ষা আছে পুরো বাংলাদেশ। অবশ্য শুধু বাংলাদেশের দর্শক-সমর্থকরাই নন, মুখিয়ে আছেন তিনিও।

নিজের মুখিয়ে থাকার বিষয়টা আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন খোদ সামিতই। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ২৭ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘হ্যালো, আমি সামিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছি। আমাকে সমর্থনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে প্রক্রিয়াটা সম্পন্ন করতে যারা কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ।’

বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করার পরেই দ্রুত সময়ের মধ্যে সকল ধাপ পেরিয়েছেন সামিত। জন্মনিবন্ধন, কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ও বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর গত ৬ মে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনও পান তিনি। কানাডায় বেড়ে ওঠা সামিতের মা-বাবা দুজনই বাংলাদেশি।

বাংলাদেশের হয়ে আগামী ১০ জুন অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে সামিতের। ঘরের মাঠে সেদিন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। তবে লাল-সবুজের জার্সি চড়ানোর আগেই কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২০ সালে কানাডার হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। এরপর আর অবশ্য খেলার সুযোগ পাননি।

এবার বাংলাদেশের হয়ে ক্যারিয়ার গড়ার পালা তার। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com