রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২২:০৪:৪৫ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
Published : Thursday, 8 May, 2025
নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

ছাগলের ঘাস কাটার মত তুচ্ছ ঘটনা নিয়ে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়া মৃত্যুবরণ করে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হত্যাকান্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে। নরসিংদীতে ছাগলের ঘাস কাটা নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

 স্টাফ রিপোর্টার 

ছাগলের ঘাস কাটার মত তুচ্ছ ঘটনা নিয়ে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলের জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে এ্যাম্বুলেন্সেই মোস্তফা মিয়া মৃত্যুবরণ করে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হত্যাকান্ডের ঘটনায় রুবেল ও আলা উদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »

আরও খবর

সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com