সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২:৩৮ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
পাক-ভারত উত্তেজনার মধ্যেও আইপিএল-পিএসএল চলবে
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 7 May, 2025
পাক-ভারত উত্তেজনার মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

পাক-ভারত উত্তেজনার মধ্যেও আইপিএল-পিএসএল চলবে

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আিইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে দেশ দুটির ক্রিকেট বোর্ড। 

পেহেলগামে হামলার জেরে গতরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামক একটি বিমান হামলা চালায়। এতে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়। 

তবে এসব উত্তেজনার মাঝেও চলতি আইপিএল নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।

এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বর্তমান পরিস্থিতি লিগের সময়সূচিতে কোনো প্রভাব ফেলবে না এবং সব ম্যাচ পূর্বনির্ধারিত অনুযায়ী অনুষ্ঠিত হবে।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) ঘোষণা করেছে যে পাকিস্তান সুপার লিগ নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত চলবে। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে,  ইসলামাবাদ ইউনাইটেড আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচ খেলবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com