মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৫৫ এএম
শিরোনাম আমদানির খবরে কমছে পিয়াজের দাম       সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা        ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বিস্তৃত সংস্কার গ্রহণ করা হয়েছে : গভর্নর       বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান       কক্সবাজারের ৯ থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ        সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি জেলে উদ্ধার এবং হরিণের মাংসসহ শিকারি আটক       পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা      
স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

স্বেচ্ছায় ফেরত যেতে চাওয়া অভিবাসীদের সহায়তা দেবে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বসবাসকারী নথিবিহীন অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নতুন এক পদক্ষেপ গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করে নিজ দেশে ফিরে যেতে চান, তাদের আর্থিকভাবে সহায়তা করবে মার্কিন সরকার। এ উদ্যোগের লক্ষ্য হলো অভিবাসন খাতে খরচ কমানো এবং আইনি জটিলতা ছাড়াই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি অভিবাসীকে ১ হাজার ডলার দেওয়া হবে এবং বাড়তি অর্থ দিয়ে যাতায়াতের খরচও বহন করা হবে।

এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরের সময় থেকে। এরপরই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার আওতায় নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব অভিবাসী সিবিপি হোম অ্যাপের মাধ্যমে জানাবেন যে তারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের বন্দিশালায় আটক রাখা হবে না কিংবা জোরও করা হবে না। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এ উদ্যোগকে æসবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী” উপায় হিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, যেসব অভিবাসী এই প্রক্রিয়ায় অংশ নেবেন, তারা একদিকে যেমন মানবিকভাবে বিবেচিত হবেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকেও কম খরচে অভিবাসন সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে। বর্তমানে একজন অবৈধ অভিবাসীকে জোর করে ফেরত পাঠাতে সরকারকে গড়ে ১,৭০০ ডলার ব্যয় করতে হয়। অথচ স্বেচ্ছায় ফিরে যাওয়া অভিবাসীদের ক্ষেত্রে ব্যয় অনেকটাই কম হবে, পাশাপাশি প্রশাসনিক চাপও কমবে। ট্রাম্প প্রশাসন জানায়, ২০ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা যদিও বাইডেন প্রশাসনের সময়ের তুলনায় কম, কারণ তখন একই সময়ের মধ্যে প্রায় ১ লাখ ৯৫ হাজার অভিবাসী ফেরত পাঠানো হয়েছিল।

ট্রাম্প নিজেও জানিয়েছেন, যারা ভালো এবং আইনি পন্থায় যুক্তরাষ্ট্রে আসতে চান, ভবিষ্যতে তাদের সুযোগ দেওয়া হবে। তার মতে, অভিবাসন পুরোপুরি নিষিদ্ধ নয়—কেবল অবৈধ অভিবাসনের বিরুদ্ধেই এই পদক্ষেপ। তাই এ উদ্যোগ শুধু অভিবাসীদের নয়, যুক্তরাষ্ট্রের জন্যও এক বাস্তবভিত্তিক ও মানবিক সমাধান হয়ে উঠতে পারে। তথ্যসূত্র : আল-জাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com