শনিবার ১৩ জুন ২০২৬ ২২:০৬:২৬ পিএম
শিরোনাম ঢাকা ওয়াসার পক্ষে গাছ লাগানো কর্মসূচি       দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       চট্টগ্রামের রাউজানে মাসুদ চৌধুরী (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা       মহম্মদপুরে পুষ্টি, উদ্যোক্তা ও পরিবেশ বান্ধবচাষাবাদ শীর্ষক পার্টার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত        বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো নূরুল আমিনের ঘর করে দিলেন ডেপুটি স্পিকার       পাবনায় আলোচিত হোসেন আলী হত্যা মামলায় জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন       তাড়াশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর-এর নগদ অর্থ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত      
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 6 May, 2025
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: আলী রীয়াজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, আমরা সপ্তাহ দু-এক আগে আলোচনা শুরু করেছিলাম। বেশ কিছু বিষয়ে আলোচনা অগ্রগতি করতে পেরেছি। কিছু কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। দুই-একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে সেগুলোতে আমরা অগ্রগতি করতে পারব। আজকের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সঙ্গে একটি সমাপ্তি টানা যাবে।

১৫ মে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হবে জানিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়া। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্যের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে আমরা গ্রহণ করলাম। সেটি পর্যালোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।

æরাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে। এর মাধ্যমে আমরা একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছি, যার লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়া আপনাদের মৌলিক সংস্কারের রূপরেখাগুলো অবশ্যই সহায়তা করবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা আরও অনেকটা পথ অগ্রসর হতে পারবো। প্রাথমিক আলোচনা ধরে দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রবেশ করতে পারবো।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com