রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:২৮ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
শুক্রবার আসছে ছাত্রদের নতুন আরো এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা?
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 5 May, 2025

শুক্রবার আসছে ছাত্রদের নতুন আরো এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা?

শুক্রবার আসছে ছাত্রদের নতুন আরো এক রাজনৈতিক দল, নেতৃত্বে কারা?

আগামী শুক্রবার (৯ মে) বাংলাদেশে আরো একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা হতে যাচ্ছে। জুলাই আন্দোলনে নেতৃত্বে থাকা একটি অংশ, যারা নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক দলটি নিয়ে আসছে।

নতুন এই রাজনৈতিক দলটির নামও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এর নাম হবে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)।

এই দল গঠনের উদ্যোগতা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
৯ মে দলের আত্মপ্রকাশের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন আলী আহসান জুনায়েদ। তিনি বলেন, '৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

যেখানে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনসহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন।'
তবে নতুন এই রাজনৈতিক দলটির নেতৃত্বে কে কারা থাকবেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শীর্ষ পদে কতজনকে রাখা হবে সেবিষয়ে স্পষ্ট করেননি কেউ।
নতুন রাজনৈতিক দল তৈরির জন্য গত মার্চ মাস থেকে কাজ করছেন জুনায়েদ ও রাফে। ওই সময় নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন। এরপর বিভিন্ন সময় বেশ কয়েকটি এলাকায় ঘুরে মতামত সংগ্রহ করেন। পরামর্শ নেন অনলাইনেও।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশে ছেড়ে পালানোর পর থেকে দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আ-আম জনতা পার্টিৃ গত আট মাসে এমন অন্তত দুই ডজনের বেশি নাম যুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com