সোমবার ৯ মার্চ ২০২৬ ০২:০৩:২৯ এএম
শিরোনাম একদিন আগেই ঢাকায় হাজির পাকিস্তান ক্রিকেট দল       সরকারি হাসপাতালের ইসিজি মেশিন ডিসির বাংলোয়, রুগীদের চিকিৎসা ব্যাহত        ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ স্বাস্থ্যসনদ না থাকায় জরিমানা       তেলের মজুত পর্যাপ্ত আছে, ঈদযাত্রায় সমস্যা হবে না : সেতুমন্ত্রী       শেষ দিনে নির্বাচক হতে আবেদন করছেন হাবিবুল বাশার       গান শোনাবেন শবনম বুবলী       সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার      
বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 29 April, 2025
বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’

বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’

চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরো অনেকেই।

‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি,’- বলেন তিনি।

টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা বিভিন্ন ইন্টারনেট-সংশ্লিষ্ট পণ্য এবং সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিষয়ে চীন এবং বিশ্বব্যাপী সেবা প্রদান করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com