রোববার ৭ জুন ২০২৬ ১৪:০৬:৩২ পিএম
শিরোনাম চুয়াডাঙ্গা সীমান্তে ৯ লক্ষাধিক টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ        মানববন্ধনে প্রমাণহীন অভিযোগ, সম্মানহানির প্রতিবাদে ব্যারিস্টার সজীব        নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান       তাড়াশে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড ও জরিমানা        ধোবাউড়ায় বালুভর্তি ট্রাকের চাপে বেইলি ব্রিজ ভেঙে নদীতে, যান চলাচল বন্ধ        ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান        নোয়াখালীতে নিষিদ্ধ আ'লীগের মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে সংঘর্ষ, আহত ৭       
গরমে ত্বকের যত্নে আমলকী
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 24 April, 2025
গরমে ত্বকের যত্নে আমলকী

গরমে ত্বকের যত্নে আমলকী

গরম পড়তেই ত্বকে শুরু হয় নানা সমস্যা। ব্রণ আর ঘামাচির জ্বালা যেন নিত্যদিনের সঙ্গী। শরীরে ঘাম জমে দানা বাঁধে নানা অস্বস্তিকর সমস্যা, যা বাজারের পাউডার বা সাবান দিয়ে সাময়িকভাবে কমলেও অধিকাংশ সময়েই সেগুলোর রাসায়নিক উপাদান ত্বকের ক্ষতি বাড়িয়ে দেয়। ঘামাচির সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবে আমলকী হতে পারে আপনার ত্বকের পরম বন্ধু।

চলুন, জেনে নিই।
আমলকী শুধু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, এটি ত্বকের যত্নেও দুর্দান্ত। এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে।

গবেষণা বলছে, আমলকী ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়, দাগ কমায় ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

আমলকী ও দইয়ের প্যাক
২ চা চামচ আমলকী গুঁড়ার সঙ্গে ১ চা চামচ টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মুখে মেখে ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠাণ্ডা রাখে ও ব্রণের দাগ হালকা করে।

আমলকী টোনার
এক কাপ পানিতে ১ চা চামচ আমলকী পাউডার দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে কাচের বোতলে ভরে রাখুন। রোদে বেরোনোর আগে মুখে স্প্রে করুন। এতে ত্বকের র‍্যাশ কমবে।

কাঁচা আমলকী ও অ্যালোভেরা মিশ্রণ
২টি কাঁচা আমলকী বেটে নিয়ে তার সঙ্গে ২ চা চামচ অ্যালোভেরা জেল মেশান।
মুখ বা হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ঘামাচি ও র‍্যাশের সমস্যা কমবে।

আমলকী ও মুলতানি মাটির ফেসপ্যাক
১ চা চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে মিশ্রণ বানিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালচে দাগ ও রোদের পোড়া ভাব দূর হবে।

পেঁপে-আমলকী মিশ্রণ
পেঁপে ত্বকের জন্য দারুণ উপকারী। এর সঙ্গে আমলকী মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু-তিন দিন মুখে ব্যবহার করুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com