শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ০৪:০৩:১৭ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ফিল্ডিংয়ে রেকর্ড গড়লেন মমিনুল
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
ফিল্ডিংয়ে রেকর্ড গড়লেন মমিনুল

ফিল্ডিংয়ে রেকর্ড গড়লেন মমিনুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট ‘পেয়ার’ পেয়েছিলেন মমিনুল হক। কিংস্টন টেস্টের দুই ইনিংসের ‘ডাক’ মারার সেই দুঃস্বপ্ন ভুলে সিলেট টেস্টে ফিফটি হাঁকিয়েছেন। 

ব্যাটিংয়ে ৫৬ রান করা মমিনুল বাংলাদেশের প্রথম ইনিংসের সর্বোচ্চ রান করা ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা বাঁহাতি ব্যাটার আরেকটা জায়গায় অবশ্য রেকর্ডই গড়েছেন।
 
টেস্টে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ ক্যাচ ধরার কীর্তি গড়েছেন মমিনুল। ৪১ ক্যাচ নিয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। নাহিদ রানার বলে শর্ট লেগে বেন কারানের ক্যাচ ধরে রেকর্ডটি গড়েন তিনি। এতদিন ৪০ ক্যাচ নিয়ে সতীর্থ মেহেদী হাসান মিরাজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছিলেন।

মমিনুলের ক্যাচ ধরার মধ্যে দিয়ে বাংলাদেশের উইকেট পাওয়ার অপেক্ষারও অবসান হয়। কেননা গতকাল শেষ বিকালে চেষ্টা করেও জিম্বাবুয়ের উইকেট নিতে পারছিলেন না নাহিদ-খালেদ আহমেদরা। অবশেষে ৬৯ রানে জুটিটা ভাঙ্গেন নাহিদই।

পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলেও ঠিকই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে জিম্বাবুয়ে।

কেননা ছোট ছোট জুটি গড়ে ইতিমধ্যে বাংলাদেশের রান শোধ দিয়ে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ২৪৭। লিড নিয়েছে ৫৬ রানের। রিচার্ড এনগারাভার ১৭ রানের বিপরীতে ৯ রানে ব্যাটিং করছেন ব্লেসিং মুজারাবানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com