রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:১৭ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
সাতক্ষীরায় বজ্রাঘাতে নারী দিনমজুরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
সাতক্ষীরায় বজ্রাঘাতে নারী দিনমজুরের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রাঘাতে নারী দিনমজুরের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রাঘাতে অমিত্তবান অ্যারো (৪৫) নামের এক দিনমজুর মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে এ ঘটনা ঘটে। এ সময় আরো এক নারী আহত হন।

অমিত্তবান দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী।

আহত খুকুমনি শহিদুল ইসলামের স্ত্রী। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ আছেন তিনি।

দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, দুই কন্যাসন্তানের জননী অমিত্তবান সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে মেঘ হয়।

খুকুমনিকে সঙ্গে নিয়ে অমিত্তবান দ্রুত এক বোঝা ধান বহনের জন্য মাঠে যান। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তড়িঘড়ি করে লোকালয়ে আসছিলেন তারা। 
তিনি আরো জানান, পথিমধ্যে বৃষ্টির সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই অমিত্তবানের মৃত্যু হয়।

তার সঙ্গে থাকা খুকুমনি আহত হন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com