শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:০১:৩৫ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরাইলি সেনাপ্রধান, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরাইলি সেনাপ্রধান, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের ইঙ্গিত

সিরীয় ভূখণ্ড পরিদর্শনে ইসরাইলি সেনাপ্রধান, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের ইঙ্গিত

অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির। রোববার (২০ এপ্রিল) তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন।  খবর আনাদোলু এজেন্সির।

এক প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, ‘জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন। ’

অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন।  তার দাবি, ‘সিরিয়া ভেঙে পড়েছে’ বলেই ইসরাইল এটি দখল করেছে।

জামির বলেন, ‘এজন্যই আমরা গুরুত্বপূর্ণ অবস্থানে আছি এবং সম্ভাব্য সর্বোত্তম উপায়ে নিজেদের রক্ষা করার জন্য সামনের সারিতে আছি। ’

তিনি বলেন, ‘এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কীভাবে পরিস্থিতির উন্নতি হবে।  তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য নিরাপত্তা গুরুত্ব রয়েছে। ‘

গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব বৃদ্ধি করে। 

আনাদোলু বলছে, আহমদ আল-শারার নেতৃত্বে নতুন সিরিয়ান প্রশাসনের সরাসরি কোনও হুমকি না থাকা সত্ত্বেও, ইসরাইল গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়েছে, বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং সিরিয়ার সামরিক স্থাপনা, সরঞ্জাম এবং গোলাবারুদ ধ্বংস করেছে।

প্রসঙ্গত, দুই যুগ ধরে সিরিয়া শাসন করা বাশার আল- আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে রাশিয়া পালিয়ে যান।  এর মধ্যদিয়ে ১৯৬৩ সালে শুরু হওয়া বাথ পার্টির দশকব্যাপী শাসনের অবসান ঘটে।

এরপর চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সিরিয়ায় একটি অন্তর্র্বতীকালীন প্রশাসন গঠিত হয়, যার ফলে সংবিধান, নিরাপত্তা পরিষেবা, সশস্ত্র দল, সংসদ এবং বাথ পার্টি ভেঙে দেওয়া হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com