রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৪৬ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে বলে আশাবাদী ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 21 April, 2025
চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে বলে আশাবাদী ট্রাম্প

চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি হয়ে যাবে বলে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা ট্রাম্প জানাননি। তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেছেন, তারপর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল।

তারপর থেকে যুদ্ধ চলছে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লংঘনের অভিযোগ করেছে।
 
রাশিয়া ও ইউক্রেনের অভিযোগ

কিয়েভের কম্যান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন আক্রমণ করেছে এবং গোলা ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দুই হাজার বার যুদ্ধবিরতি লংঘন করেছে।

রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই।

একই যুক্তি দিয়েছে ইউক্রেনও।
জেলেনস্কি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য বেসামরিক পরিকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। পরে তার মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। এভাবেই যুদ্ধবিরতি সম্ভব বলবে তিনি মনে করেন।

জেলেনস্কির মতে, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তার অর্থ তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়।

আরো মানুষকে মারতে চায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন ড্রোন হামলা করেছে এবং কামান থেকে গোলাবর্ষণ করেছে। এর ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com