বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২৩:০১:৪২ পিএম
শিরোনাম ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান ; চেতনা নাশক ঔষধ ও বোতলসহ হাতেনাতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার        গাজীপুর কৃষি বিশ্ব বিদ্যালয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত        জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন        মানুষকে ভোটদানে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে একটা করে ভোটের রিকশার ব্যবস্থা করেছে সরকার -- রিজওয়ানা হাসান        ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করুন : মির্জা ফখরুল       ‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’       উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক      
নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই
নোয়াখালী প্রতিনিধি
Published : Sunday, 20 April, 2025
নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই

নোয়াখালীর বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী কামাল আর নেই

নোয়াখালী জেলা শহর মাইজদীতে জামিয়াতুল কামাল আল ইসলামিয়া (কামাল কমপ্লেক্স) মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিউদ্দিন কামাল ইন্তেকাল করেছেন। ইনা..... রাজেউন।

রবিবার দুপুরে জানাজার নামাজ শেষে মাদ্রাসার পাশে কবরস্থানে মরহুম লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার নামাজ পূর্ববর্তী কামাল কমপ্লেক্স মাদ্রাসা মাঠে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপি'র আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মরহুমের বড় ছেলে মোঃ হুমায়ুন কবির জেবিন, ছোট ছেলে মোঃ জুবায়ের কবির, মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সিদ্দিকুর রহমান, কামরুল ইসলাম মঞ্জু, হাজী তোফাজ্জল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি মোঃ আবু নাসের প্রমুখ।

আলহাজ্ব মহিউদ্দিন কামাল এর প্রতিষ্ঠিত কামাল কমপ্লেক্স মাদ্রাসায় নূরানী বিভাগ, হিফজ হিসাব ও কিতাব বিভাগ রয়েছে। বর্তমানে মাদ্রাসায় বিভিন্ন বিভাগে ৮ শতাধিক ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। এছাড়া মরহুম হাজী কামাল মিয়ার ঢাকা মির্টফোর্ড এ ইমপোর্ট ও এক্সপোর্ট এর ব্যবসা এবং নোয়াখালীর মাইজদীতেও বিভিন্ন ব্যবসা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com