শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ১৬:০৪:২৯ পিএম
শিরোনাম সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ        গাজীপুর এ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলন।       নলছিটিতে খাল খনন কাজের উদ্বোধন ও জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ        কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী        ভোলায় নৃশংস হত্যাকাণ্ড: প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, মৃত্যুর ভান করে প্রাণে বাঁচল ৮ বছরের শিশু        স্প্যানিশ ফুটবল ক্লাবের মালিক হলেন মেসি        ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী       
প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দে লিফট লাগানো হচ্ছে জবির দোতলা প্রশাসনিক ভবনে
জবি প্রতিনিধি
Published : Sunday, 20 April, 2025
প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দে লিফট লাগানো হচ্ছে
জবির দোতলা প্রশাসনিক ভবনে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) আইকনিক বিল্ডিং দোতলা বিশিষ্ট   প্রশাসনিক ভবনে  গত অর্থ-বছরে (২০২৪-২৫) এ   প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দের  লিফট লাগানোর কাজ করা হচ্ছে। যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়।


লিফট লাগানোর বিষয়ে উপাচার্য কে জানতে চাইলে  জানতে চাইলে তিনি বলেন, পূর্বের প্রশাসন থাকাকালীন লিফট নির্মাণের  জন্য প্রায়  ৪০ লক্ষ টাকা  গত   অর্থ-বছরে  (২০২৪-২৫) এ বাজেট পাস করেছিল।এখন লিফটের বরাদ্দকৃত টাকা যদি,  লিফট লাগানোর  খাতে ব্যয়  না করা হয় তাহলে টাকা চলে যাবে। লিফটের জন্য বরাদ্দ টাকা  অন্য খাতে  ব্যয় করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে লিফট লাগানোর বিষয়ে অনিচ্ছুক ছিলাম। যদি শিক্ষার্থীরা  লিফট না লাগাতে চাই, তাহলে প্রশাসন থেকে লিফট লাগাবে না। আমি বলেছিলাম লিফট লাগানোর যে বরাদ্দ  করেছিলো  সেটা অন্যত্র স্থানে খরচ  করতে কিন্তু বলা হয়েছে ওই টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। তিনি আরো বলেন, প্রশাসনিক ভবনে যখন বাইরে থেকে অনেক মেহমান আসে তখন লিফটের ব্যবস্থা থাকলে তাদের দোতালায় উঠতে সুবিধা হবে।


লিফট লাগানোর বিষয়ে জবির  প্রধান প্রকৌশলী কে কল করলে তিনি রিসিভ করেননি।


লিফট লাগানোর বিষয়ে জবির অর্থনীতি বিভাগের  শিক্ষার্থী  মুরসালিন জয় বলেন, যেখানে জবি শিক্ষার্থীরা  ৭-৮ তলা ভাড়া বাসাতে করুণ জীবন- যাপন করছে,  সেখানে দুই তলা  ভবনের জন্য  লিফটের ব্যবস্থা  করা জবি প্রশাসনের বিলাসিতা ছাড়া  আর কিছুই নয়! আমি ব্যক্তিগতভাবে যদি প্রশাসনের শিক্ষার্থীবান্ধব কাজ না করার জন্য ধিক্কার জানাই। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com