রোববার ১৯ এপ্রিল ২০২৬ ২৩:০৪:৫১ পিএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
বারবার কেন মার খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা?
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 19 April, 2025
বারবার কেন মার খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা?

বারবার কেন মার খাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্ররা?

গত বছর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে নেমে এসেছিল দেশের আপামর জনসাধারণ। সেই আন্দোলনের জেরেই দেশ দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্তি পায়। যাদের ডাকে স্বৈরশাসকের গুলির সামনে দাঁড়িয়েছিল দেশের ছাত্র-জনতা, তারাই এখন মারধরের শিকার হচ্ছেন বলে বিভিন্ন সময় জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কয়েক মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন মার খাচ্ছেন? 

গত এক মাসে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর অন্তত ৭টি হামলা-মারধরের ঘটনা ঘটেছে।

গত ১৬ মার্চ কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এনসিপি নেতাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জন আহত হন। ২৪ মার্চ হাতিয়ায় হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সে সময় তিনি নিজের ফেসবুক পেজে দাবি করেন, হাতিয়ার জাহাজমারাতে বিএনপির নেতাকর্মীরা এ হামলা করেছেন।
 
গত ৯ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা ঢাকা কলেজ ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি দিপু রহমান বিজয়। জমিসংক্রান্ত বিষয়ে এই হামলা হয়েছিল বলে জানা যায়। 

দুই দিন পর ১১ এপ্রিল চট্টগ্রামের রাউজানে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ইসতিয়াক হোসেন সিফাত। রাজনৈতিক কারণে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

১৪ এপ্রিল রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় হামলার শিকার হন ছাত্ররা। রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। 
পরদিন ১৫ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা খালিদ বিন সাঈদ ও সাঈদ স্বাধীন সন্ত্রাসী হামলার শিকার হন। তাদের অভিযোগ, কিছুদিন আগে রামুর চেইন্দা বসুন্ধরা এলাকায় একটি বাণিজ্য মেলায় চলমান জুয়ার আসর বন্ধ করায় তাদের ওপর এই হামলা করা হয়েছে। 

সর্বশেষ গত ১৭ এপ্রিল চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে তিন দফা হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

গণমাধ্যমের খবরে জানা যায়, ওই কলেজের এক নারী শিক্ষিকাকে কলেজে আসতে নিষেধ করা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেখানে গেলে কলেজের ভেতর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুই দফা হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে থানায় অভিযোগ দিতে গেলে সেখানে আরেক দফা হামলা হয় বলে জানা যায়।
এসব ঘটনায় এখনো পর্যন্ত বড় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা রাজনৈতিক প্রতিহিংসা, সামাজিক অসহিষ্ণুতা ও দমননীতিরই বহিঃপ্রকাশ। ফলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ বাড়ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com