শনিবার ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:০১:৩০ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ       খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন       দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত        দুদকের ফাঁদে ধরা বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী        আনসার ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে তুর্কি মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ        নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা       বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার আকস্মিক মৃত্যু       
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 19 April, 2025
শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সৃজিত

ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে। গতকাল শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। আজ শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ঠিক কী হয়েছে, এখনো জানা যায়নি।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না। পরীক্ষা চলছে, সব পরীক্ষার ফল হাতে এলেই বলা যাবে। তবে সৃজিতকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে। পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এটি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি।

প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করছে এটি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচকেরা। তারই মাঝে সৃজিতের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।

এদিকে আবার জুন মাস থেকে সৃজিত শুরু করছেন ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com