শনিবার ১৬ মে ২০২৬ ১৪:০৫:০৫ পিএম
শিরোনাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের হয়রানির অভিযোগ        পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা        নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬ দোকান        নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে সন্দেহজনক অবস্থায় প্রিন্সিপাল জনতার হাতে আটক        নেত্রকোনায় ট্রাকসহ ২০মেট্রিকটন সরকারি চাল জব্দ, আটক-২        ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢল       ভোলায় ২০ কেজি গাঁজাসহ যুবক আটক       
অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 April, 2025
অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২০৯ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনও হয়নি।


বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। 


এর আগে, গত ১৩ এপ্রিল সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এতদিন দেশের বাজারে এটিই স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল। এ রেকর্ড দাম নির্ধারণ করার একদিন পর অর্থাৎ ১৪ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হয়। এখন আবার দাম বাড়ানো হলো। এতে অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে স্বর্ণ। 

বুধবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে বিশ্বের সোনার বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ৩০০ ডলারের মাইলফলক স্পর্শ করেছে। এটি বিশ্ব বাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com