সোমবার ২০ এপ্রিল ২০২৬ ০০:০৪:৫০ এএম
শিরোনাম আবাসন খাত সংস্কারে অঙ্গীকার রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত আবদুল গাফফার মিয়াজী       বেতাগীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে অসহায় পরিবার পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ, সহায়তার অপেক্ষায় রাসেল খানের পরিবার       চুয়াডাঙ্গা জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য        বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯        রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ       চুয়াডাঙ্গা ৬ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার       কুয়াকাটায় জ্বালানি সংকটে ভুগছে ব্যবসায়ীরা, ভোগান্তিতে পর্যটক       
টয়লেট পেপারে পদত্যাগপত্র লিখলেন তরুণ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 16 April, 2025

টয়লেট পেপারে পদত্যাগপত্র লিখলেন তরুণ

টয়লেট পেপারে পদত্যাগপত্র লিখলেন তরুণ

দীর্ঘ দিন ধরে চাকরি করছিলেন তরুণ। কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দিনের পর দিন অফিসের ঊর্ধ্বতন কর্মীদের দুর্ব্যবহার সহ্য করতে পারছিলেন না তিনি। তাই চাকরি থেকে পদত্যাগ করেন তরুণ।

তবে প্রতিষ্ঠানের নিয়ম মেনে ই-মেলের মাধ্যমে নয়, পদত্যাগপত্র দিয়েছেন নিজ হাতে লিখে। তবে সাদা কাগজে নয়, টয়লেট পেপারের ওপর চাকরি ছাড়ার কারণ লিখে তা জমা দিয়েছেন ওই তরুণ।

ঘটনাটি সিঙ্গাপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির এক উচ্চপদস্থ কর্মী সেই বিশেষপদত্যাগপত্রের ছবি লিঙ্কডইনে পোস্ট করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, টয়লেট পেপারের ওপর ইংরেজি বর্ণে সেই তরুণের চাকরি ছাড়ার কারণ স্পষ্ট করে লেখা রয়েছে। সেই কাগজে লেখা রয়েছে, ‘পদত্যাগপত্র লেখার জন্য আমি এই কাগজটিই বেছে নিয়েছি। আমার সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এই কাগজটি তার চিহ্ন বহন করে। আমি চাকরি ছাড়ছি।

ছবিটি পোস্ট করে একজন লিখেছেন, তাঁর কর্মরত প্রতিষ্ঠানের এক তরুণ কর্মী এমন কাণ্ড ঘটিয়েছেন। চাকরি ছাড়ার সময় সেই তরুণ বলেছেন, ‘আমাকে টয়লেট পেপারের মতো ব্যবহার করা হয়েছে। প্রয়োজনের সময় কাজে লাগিয়েছে। তারপর ছুড়ে ফেলে দিয়েছে।’ 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com