সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৩:১২:১৫ পিএম
শিরোনাম মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬       বাংলাদেশি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক       আগামী সরকারকে শক্তিশালী ম্যান্ডেটের ওপর দাঁড়াতে হবে: তারেক রহমান       কলম্বিয়ায় ৮০ মিটার খাদে স্কুল বাস, নিহত ১৭       পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত       নোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।      
মিশরের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 15 April, 2025
মিশরের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

মিশরের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। তবে নিরস্ত্রিকরণের শর্ত দেয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি হতে পারে। অন্যদিকে সোমবার (১৪ এপ্রিল) গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৪০ জন।

এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল-আহলি হাসপাতাল। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।’

‘মিশর অংশ আমাদের জানিয়েছে যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com